Showing posts with label কবিতা & Poetry. Show all posts
Showing posts with label কবিতা & Poetry. Show all posts

Saturday, October 31, 2015



আমার শহরে আজ মেঘের আনাগোনা
তাদের দেখে মনের ভেতর, স্মৃতির জাল বোনা

মেঘ বলে আজ, এই ছেলেটা!
আমায় মনে পরে?
ছোটবেলায় আসতাম যে
আকাশ কালো করে

এই ছেলেটা! আগের মতন
তাকাস না তো আজ!
অনেক বড় হলি বুঝি
এখন ভীষণ কাজ!

এই ছেলেটা, কি হল তোর?
পাল্টে গেলি যেন
আগের মতো শূন্য চোখে
তাকাস না আর কেন?

এই ছেলেটা, বুঝি না ছাই
কিসের যে তোর তাড়া
চল না রে ভাই আগের মতন
বেড়িয়ে আসি পাড়া

এই ছেলেটা, কি হল তোর?
চোখে কেন জল?
ধুততেরিকা! কি যে করিস
আমার সাথে চল

-----------------------------------------

যেতে তো চাই, সুহৃদ আমার
আমায় নিয়ে চলো
কিন্ত বড় হয়ে গেছি
কি আর করি বলো!

মনের ভেতর পাক ধরেছে
আজ রঙের অনেক মানে
জানি না যে কোথায় যাব
পালিয়ে কোনখানে

অনেক হল, আর পারি না
হব না আর বড় 
তোমার সাথে পালিয়ে যাবো
তাড়াতাড়ি চলো 



Sunday, December 8, 2013

নিঃশর্ত আত্মসমর্পণ......

নিঃশর্ত আত্মসমর্পণ 
তোমারই বন্ধনে
অনুভবি তোমায় আমার
প্রত্যেক  হৃদস্পন্দনে
ভালবাসায় ভেজা এ রাত
বাতাস যায় বয়ে
তুমি রবে - আমার প্রতিটি জন্মে
আমারই হয়ে

সময় ছুটে চলে যায়
অসীম আনন্দে
ডানা মেলে উড়ে যে যাই
সুনীল দিগন্তে

অবুঝ কথা বলতে যে চাই
গানেরই ছলে
তোমাকে চাই কারন তুমি
আমারই বলে

ভালবাসায় ভেজা এ রাত
বাতাস যায় বয়ে
তুমি রবে - আমার প্রতিটি জন্মে
আমারই হয়ে


এই কবিতাটা আমি ২০০০ - ২০০১ সালে  "Can you feel the love tonight" গানটি শুনে অনুপ্রানিত হয়ে লিখেছিলাম।